Top News

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

 

নিউজ ডেস্ক :

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। রোববার বিকেলে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।

বাদ আছর বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী ও অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, জয়েন্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ও মাওলানা আব্দুল হাকিম।

এছাড়াও বক্তব্য দেন জেলা পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, এনসিপি নেতা ইফতেখায়ের শাওন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা সভাপতি জাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post